ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ৩৪০টির বেশি শিশু নিহত হয়েছে।
- বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে তিন পুরস্কার পেল বিকাশ
- * * * *
- ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
- * * * *
- দুর্গাপূজায় নগদে কেনাকাটায় শ্রীলঙ্কা ভ্রমণসহ নানা পুরস্কার জেতার সুযোগ
- * * * *
- একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
- * * * *
- ইসলামি আইন বাস্তবায়নে চাই গভীর অধ্যয়ন: ব্যারিস্টার নাজিবুর রহমান
- * * * *
শিশু হত্যা
কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. ওমাইর নামে চার বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, অপহরণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নবজীবন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১২৫ জন শিশু হত্যা এবং ১০৭ জন ধর্ষণের শিকার হয়েছেন।
নিজেকে শয়তান দাবি করে সদ্য জন্ম নেওয়া সাত শিশুতে হত্যা করেছেন এক নার্স। তিনি ইংল্যান্ডের উত্তরপশ্চিমের একটি হাসপাতালে নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বৃহস্পতিবার এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত তিন মাসে দেশজুড়ে অন্তত ১২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আরো ২২৫ শিশু বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুরে শিশু বৃষ্টি আক্তার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই আদেশ।
কুষ্টিয়ার মিরপুর মশানে ৬ বছরের কন্যা শিশু জান্নাতুল খাতুনের হত্যার রহস্য ২০ ঘন্টার মধ্যে উদঘাটন করেছেন জেলা পুলিশ। এ বিষয়ে আজ দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার খাইরুল আলম।
সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলে রাজা মিয়া (৯) নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলে শিশু মাসুদ রানা সয়নকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের মামলায় দুই আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামিকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।